ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুর সমিতির উদ্যোগে হরিজন পল্লীতে খাদ্য সহায়তা

জামালপুর সমিতির উদ্যোগে হরিজন পল্লীতে ক্ষতিগ্রস্ত পরিচ্ছন্ন কর্মীদের খাদ্য সহায়তা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

নোভেল করোনাভাইরাসের প্রভাবে জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে জামালপুর হরিজন পল্লীর ১১২টি পরিবারে ক্ষতিগ্রস্ত পরিচ্ছন্ন কর্মীদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই নিয়ে চলমান করোনা মহামারীতে জামালপুর সমিতি তৃতীয় পর্যায়ে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে। ৬ মে জামালপুর মেথরপট্টি এলাকায় ও গেইটপাড় সুইপাড় কলোনিতে বসবাসরত সকল পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও ইউনাইটেড ট্রাস্টের এলাকা ব্যবস্থাপক সিব্বির হোসেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি পিঁয়াজ, আাধা কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তেল।

উল্লেখ, এর আগে জামালপুর সমিতি জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত এক হাজার ৬০০ পরিবার এবং জামালপুর শহরে অবস্থিত মসজিদসমূহের ২৭০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এই কার্যক্রমে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘসহ জেলা প্রশাসন, জেলা পরিষদ, জামালপুর পুলিশ বিভাগ, জামালপুর পৌরসভার কাউন্সিলরগণ সর্বাত্মক সহায়তা করেছেন। জামালপুর সমিতির সভাপতি আলহাজ হাসান মাহমুদ রাজা ও মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুর সমিতির উদ্যোগে হরিজন পল্লীতে খাদ্য সহায়তা

আপডেট সময় ০৮:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০