ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে চিকিৎসক, পুলিশ, স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই বিতরণ

সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস থেকে সুরক্ষায় উপজেলা হাসপাতালের চিকিৎসক-নার্স, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি কাউছারুল ইসলাম।

৬ মে দুপুরে উপজেলা হাসপাতাল, সরিষাবাড়ী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাউছারুল ইসলামের পক্ষে এসব ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তুলে দেন সাংবাদিক মোস্তাক আহমেদ মনি।

এ সময় উপজেলা হাসপাতালে ১৫টি পিপিই এবং ২০০টি সার্জিক্যাল এন-৯৫ মাস্ক, সরিষাবাড়ী থানায় ৫টি পিপিই ও সার্জিক্যাল মাস্ক ৩০টি, স্বেচ্ছাসেবীদের জন্য ৪টি পিপিই ও ২০টি সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কাউছারুল ইসলাম এ প্রতিবেদককে জানান, করোনার এই যুদ্ধে সামনে থেকে বেশি সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক-নার্স ও পুলিশ বাহিনীর সদস্যসহ আরো অনেকেই। তাদের ব্যক্তিগত সুরক্ষা সবচেয়ে বেশি জরুরি। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সবাইকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই এই যুদ্ধে সবাই জয়ী হতে পারবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে চিকিৎসক, পুলিশ, স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই বিতরণ

আপডেট সময় ১০:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০