ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

ইসলামপুরে কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ইসলামপুরে কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মহীন, দর্জি, গার্মেন্টস শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ মে রাতে ইসলামপুর বাজারে এসব কর্মহীন মানুষের হাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ১৬৫ জনকে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা লিটার তেল ও আধা কেজি লবণ রয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ্, কাউন্সিলর মহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল বলেন, এই দুর্যোগ মুহূর্তে আমরা কর্মহীন ও অসহায় পরিবারদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যাতে কাউকে ক্ষুদার যন্ত্রণা পোহাতে না হয়। এই মহামারীতে সকলের সহযোগিতা কামনা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ইসলামপুরে কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০