ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

জামালপুরে কর্মহীন শ্রমিকরা পাচ্ছে জেলা পরিষদের খাদ্য সহায়তা

জামালপুরে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার শ্রমজীবী পরিবারের মাঝে জামালপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। ৩ মে দুপুরে ২৭৯ জন লেদ-ওয়েল্ডিং শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

ত্রাণ বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী বাংলারচিঠিডটকমকে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনের কারণে জামালপুরে নিম্নআয়ের বিভিন্ন পেশার শ্রমিক ও তাদের পরিবারে খাদ্য সংঙ্কট দূর করার জন্যই জেলা পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি ত্রাণের প্যাকেটে ছয় কেজি করে চাল, এক কেজি ডাল ও আধা লিটার করে তেল দেওয়া হয়েছে। জামালপুর শহরের ওয়েল্ডিং ও লেদ শ্রমিক, কুলি শ্রমিক ও জুতার দোকানের কর্মচারীসহ কর্মহীন এক হাজার ৩১১ জন শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের আরো যতোগুলো পেশার শ্রমিক রয়েছে পর্যায়ক্রমে তাদেরকেও খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

জামালপুরে কর্মহীন শ্রমিকরা পাচ্ছে জেলা পরিষদের খাদ্য সহায়তা

আপডেট সময় ০৮:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০