ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী

সানন্দবাড়ীতে ৯টি ড্রেজার মেশিন ধ্বংস

জিঞ্জিরাম নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে জিঞ্জিরাম নদীতে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

উপজেলার জিঞ্জিরাম নদীতে ৩০/৩৫টি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার ফলে নদীর দু’পার ভেঙ্গে রাস্তা, আবাদী জমি, সেতু ভাঙ্গনের শিকার হচ্ছে। ডাংধরা ইউনিয়নের মাখনের চর হতে দেওয়ানগঞ্জ সদর পর্যন্ত ৪০ কিলোমিটার জিঞ্জিরাম নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু মাটি উত্তোলন করে আসছে।

৩ মে দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া নেতৃত্বে ডাংধরা ইউনিয়নে চেংটিমারীতে ৬টি ও চর আমখাওয়া ইউনিয়নের নবীনাবাদে ৩টিসহ ৯টি ড্রেজার মেশিন ও কয়েক হাজার মিটার প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুজ্জামান, চর আমখাওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন ও ডাংধরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মমিন আলী, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিমসহ একদল পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, এ অভিযান অব্যহত থাকবে। ড্রেজার দিয়ে বালু তুলে যারা আবাদী জমি, রাস্তাঘাট, সেতু ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযানের খবর পেয়ে জিঞ্জিরাম নদী থেকে ড্রেজার মালিকগণ পালিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল

সানন্দবাড়ীতে ৯টি ড্রেজার মেশিন ধ্বংস

আপডেট সময় ০৯:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০