ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

বকশীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা

বকশীগঞ্জে কৃষকের ধান কেটে দেন কৃষকলীগের নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। বকশীগঞ্জ পৌর এলাকার পাখি মারা এলাকায় ২ মে বেলা ১১টার দিকে কৃষক আল আমিন মিয়ার ৩৩ শতাংশ জমির ধান কেটে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।

উপজেলা কৃষকলীগের সাথে উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তারা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ধানকাটা কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ কৃষকের ধান কাটার উদ্যোগ নেন। সে মোতাবেক উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ ২ মে বেলা ১১টার পৌর এলাকার কৃষক আল আমিনের ধান কেটে দেন।

ধানকাটা কর্মসূচিতে অংশ নেন জামালপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, যুগ্মআহ্বায়ক ইদ্রিস আলী, পৌর কৃষক লীগের সভাপতি আতাউর রহমান, বাট্টাজোড় ইউনিয়ন কৃষকলীগের নেতা মোতালেব মিয়া, সাধুরপাড়া ইউনিয়ন কৃষক লীগের নেতা দুলু মিয়া।

কৃষক লীগের এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ধানকাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

বকশীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০