ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে করোনা জয় করব: হুইপ আতিক

ত্রাণসামগ্রী বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে জয়লাভ করে দেশ স্বাধীন করেছি। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলে করোনা মোকাবেলায়ও জয়লাভ করব। ২ মে দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের গরিব-অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে হুইপ আতিক এসব কথা বলেন।

এ দিন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজাদ ক্লাবের সদস্যদের অর্থায়নে দেয়া ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, মশুর ডাল, তেল, লবণ ও সাবান। সংসদ সদস্য আতিক ওই ক্লাবের সভাপতি। আতিউর রহমান মডেল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন, চিকিৎসক শারমীন রহমান অমিসহ আজাদ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হুইপ আরও বলেন, সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশেও একজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। ডাক্তার-ইঞ্জিনিয়ার কেউ বাদ যাচ্ছেন না। এজন্য আমরা স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনাগুলো মেনে চলবো। আমরা সবাই বাড়িতেই থকেতে চেষ্টা করবো। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবো না।

এ সময় উপস্থিত ত্রাণ গ্রহীতাদের উদ্দেশে আতিক বলেন, আপনারা যাতে বাড়িতে থাকেন এজন্যই এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্যের প্রয়োজন হলে আমাদের ফোন করবেন, আপনাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া হবে।

এদিকে, ত্রাণসামগ্রী বিতরণ শেষে হুইপ আতিক জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদের সাথে পৌর এলাকার নবীনগর মহল্লার প্রান্তিক কৃষক নিজাম উদ্দিন মিজানের ৩০ শতাংশ জমির ধান কাটায় অংশ নেন।

এ সময় হুইপ আতিক বলেন, আমরা যদি সবাই মিলে ক্ষেতে-খামারে কাজ করি, তাহলে একদিকে অর্থনৈতিকভাবে সাশ্রয় হয়, অপরদিকে কৃষকদেরও উৎসাহ বাড়ে। এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী দুলাল মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতাকর্মীরাও ধানকাটায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে করোনা জয় করব: হুইপ আতিক

আপডেট সময় ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০