ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন, ঘাতক স্বামী গ্রেপ্তার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে নির্মমভাবে খুন করেছে এক পাষন্ড স্বামী। নিহত ওই গৃহবধূর নাম সেলিনা খাতুন। এ ঘটনায় তার এক মেয়ে আহত হয়। ২৩ এপ্রিল সকালে ঘাতক স্বামী আলী বাতাসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড়া এলাকায় ২২ এপ্রিল মধ্যরাতে ওই খুনের ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জমান জানান, প্রতিদিনের ন্যায় ২২ এপ্রিল রাতে খাওয়া শেষ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে আলী বাতাসা, স্ত্রী সেলিনা খাতুন ও তাদের এক মেয়ে। মধ্যরাতে স্ত্রী-কন্যা ঘুমিয়ে গেলে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করে স্বামী বাতাসা। এসময় দায়ের আঘাতে আহত হয় মেয়েও। পরে স্থানীয় লোকজন বাতাসাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, পারিবারিক কলহের কারণে এ খুনের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ঝিনাইগাতীতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন, ঘাতক স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০