ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শেরপুরে পাঁচ শতাধিক পরিবার পেল বিএনপি নেতা রুবেলের খাদ্য সহায়তা

সামাজিক দূরত্ব বজায় রেখে বিএনপি নেতা রুবেলের দেওয়া ত্রাণ গ্রহণ করেন পাঁচ শতাধিক দরিদ্র পরিবার। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন শেরপুরের এক বিএনপি নেতা। তার নাম মাহমুদুল হক রুবেল। তিনি জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-২ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য। ১৯ এপ্রিল সকালে শ্রীবরদীর খরিয়াকাজীর চর ইউনিয়নের লংঙ্গরপাড়া বাজারে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ মাস্কও বিতরণ করেন।

মাহমুদুল হক রুবেল বলেন, করোনাভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ে সাধারণ মানুষ। এ অবস্থায় বিএনপির হাইকমান্ড দলের সকল স্তরের নেতাকর্মীদের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। তাই এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। করোনাভাইরাস প্রতিরোধের নিয়ম মেনে আমরা প্রতিটি গ্রামের হতদরিদ্র মানুষের সেবা দিব। এখন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

এ দিন খরিয়াকাজীর চর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শেরপুরে পাঁচ শতাধিক পরিবার পেল বিএনপি নেতা রুবেলের খাদ্য সহায়তা

আপডেট সময় ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০