ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

লকডাউন হলো শেরপুর

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে এ লকডাউনের ঘোষণা দেওয়া হয়। ১৫ এপ্রিল রাতে জেলা প্রশাসক ও জেলা হাকিম আনারকলি মাহবুব স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া ডিসি, শেরপুর ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল রাত ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লকডাউন চলাকালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে শেরপুরে কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়া এ জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবেনা। সেই সাথে জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এছাড়াও সকল ধরনের জনসমাগম ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ ও পরিবহন এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে শেরপুরের ওপর দিয়ে অন্য জেলার আন্তঃ যোগাযোগ লকডাউনের আওতার বাইরে থাকবে।

জনস্বার্থে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে।

উপরোক্ত আদেশ ও নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

লকডাউন হলো শেরপুর

আপডেট সময় ০৬:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০