ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

অতিদরিদ্রদের জন্য সহায়তা চেয়ে ব্যাংক হিসাব খুললেন ইউএনও

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ অতিদরিদ্র মানুষদের সহায়তার জন্য ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ নম্বর খুলেছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থ ও কর্মহীন জনগোষ্ঠীর মানুষদের খাদ্য সহায়তায় তহবিল সংগ্রহ করার জন্য ওইসব হিসাব নম্বর খোলা হয়। ১৫ এপ্রিল দুপুরে সংবাদকর্মীদের বিষয়টি অবগত করেন ইউএনও।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে হাসপাতাল, কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া অন্যসব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়ে অতিদরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠী। এদের মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, দিনমজুর, বাদাম বিক্রেতা, হকার, ফেরিওয়ালা, কুলি, মুচি ও চায়ের দোকানদার। এসব কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার জন্য তহবিল সংগ্রহ করতে সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখায় একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। যার হিসাব নং- করোনা তহবিল ৬২০২৬০২০০০৬৫১। এছাড়া ০১৭১১৮৭২২০২ নম্বরে এ বিকাশ বা নগদ এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

সরকার সব সময় মানুষের পাশে রয়েছে। সব ধরনের সাহায্য-সহযোগিতাও করা হচ্ছে জানিয়ে ইউএনও রুবেল মাহমুদ বলেন, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তাই তিনি সামর্থ্যবানদের এ সংকট মোকাবেলায় অংশীদার হতে অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

অতিদরিদ্রদের জন্য সহায়তা চেয়ে ব্যাংক হিসাব খুললেন ইউএনও

আপডেট সময় ০৬:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০