ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মাদারগঞ্জ হাসপাতালের আরো দুজন করোনায় আক্রান্ত

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের ফার্মাসিস্ট আক্রান্ত হওয়ার ৬ দিন পর এবার করোনায় আক্রান্ত হলেন একই হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও গাড়িচালক। ১৩ এপ্রিল বিকেলে জেলার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সেখানকার ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হন। এ নিয়ে মাদারগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হলো তিনজন।

সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, ৮ এপ্রিল মাদারগঞ্জ হাসপাতালের এক ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হলে তার সংস্পর্শে আসা ওই হাসপাতালের ৪০ জন কর্মকর্র্তা কর্মচারীকে কোয়ারেন্টিনে রাখা হয়। ১২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পিসিআর ল্যাবে পাঠানো হলে ১২ এপ্রিল ৩০ জনের প্রতিবেদন আসে। ১০ এপ্রিল বিকেলে ১০ জনের প্রতিবেদন এলে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (সাকমো) এবং স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

তিনি আরো জানান, ওই সাকমো’র বাড়ি জেলার সরিষাবাড়ী উপজেলার একটি গ্রামে এবং গাড়িচালকের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার একটি গ্রামে। গাড়িচালক হাসপাতালের একটি পরিত্যক্ত বাসভবনে বাস করেন। তারা দু’জনই ৯ এপ্রিল থেকে হোম কোয়ারেন্টিনে আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মাদারগঞ্জ হাসপাতালের আরো দুজন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৬:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০