ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে মৃত নারীর করোনা শনাক্ত, ৫০ বাড়ি লকডাউন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস সন্দেহে মৃত এক নারীর নমুনা পরীক্ষায় ১২ এপ্রিল করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ওই নারীর বাড়িসহ ৫০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

সূত্র জানায়, গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামের ক্যান্সার ও করোনার উপসর্গ নিয়ে ১০ এপ্রিল ভোরে দরিদ্র নারী আসমা আক্তার (২৮) মারা যান। পরে খবর পেয়ে ওইদিনই দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পিসিআর ল্যাবে পাঠায়। ১২ এপ্রিল তার করোনা পজিটিভ এসেছে। ওই নারী তার স্বামীর সাথে নারায়ণগঞ্জে শ্রমখেটে জীবিকা নির্বাহ করতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এ এম আবু তাহের জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে এসেছেন তা আমাদের জানানো হয়নি। তার নমুনায় করোনা পজিটিভ এসেছে। তার স্বামীর নমুনাও নেওয়া হয়েছিল। কিন্তু তারটায় করোনা নিগেটিভ এসেছে।

তিনি আরও জানান, করোনা সন্দেহে এ উপজেলা থেকে ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে এ উপজেলায় মৃত ওই নারীর দেহে প্রথম করোনা শনাক্ত হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান এ প্রতিনিধিকে বলেন, মৃত ওই নারীর বাড়িসহ আশপাশের ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে যারা গোছল ও দাফন করিয়েছে তাদেরসহ সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ইসলামপুরে মৃত নারীর করোনা শনাক্ত, ৫০ বাড়ি লকডাউন

আপডেট সময় ০৭:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০