ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে ৩৮০ জন অসহায়দের খাদ্য সামগ্রী দিল বিএনপি

অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপিনেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপিনেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গদলগুলো। এরই অংশ হিসেবে ৭ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার রশিদপুর, মাইন এলাকায় গিয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় নিম্নআয়ের ৩৮০ জনের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, জামালপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবান।

খাদ্য সহায়তা বিতরণকালে বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল সরকার, যুবদল নেতা আনোয়ারুজ্জামান লিটন ও সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মুকুল, আব্দুল্লাহ, লাভলু ও সাজ্জাদ।

এদিকে একইদিন দুপুরে পৌরসভার ছোটগড় এলাকায় স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে ১১০টি খাবার প্যাকেট বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতা বিল্লাল হোসেন, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম ও রাজু মিয়া উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জামালপুরে ৩৮০ জন অসহায়দের খাদ্য সামগ্রী দিল বিএনপি

আপডেট সময় ০৯:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০