ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

শেরপুরে দুই করোনা রোগী শনাক্ত : জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে দুই করোনা রোগী শনাক্তকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, বাস-মিনিবাসসহ সকল গণপরিবহন বন্ধ রাখতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ এপ্রিল সকালে জেলা প্রশাসনের ফেসবুক পেইজ ডিসি শেরপুর এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর পরপরই অনেকেই কমেন্ট বক্সে এ বিষয়ে সাধুবাদ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু তা মানা হচ্ছে কম। লক্ষ্য করা যাচ্ছে গ্রামের হাটবাজারগুলোতে অপ্রয়োজনীয় ভীড়। এছাড়া গণবিজ্ঞপ্তিটিতে ৮টি দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনওয়ারুর রউফ জানান, জেলায় প্রথমবারের মতো দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫ এপ্রিল বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগ। ওইদিন রাতেই আক্রান্তদের জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এর মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া, অপরজন সদর উপজেলার ভাতশালা ইউপির ছনকান্দা এলাকার গৃহবধূ।

এর পরপরই আক্রান্তদের বিচরণ স্থান চিহ্নিত করা হয়। পরে সে অনুযায়ী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন করাসহ সব চিকিৎসক, নার্স, রোগী ও কর্মচারীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একটি ডায়াগোনস্টিক সেন্টারসহ আক্রান্তের বাড়ি এবং নালিতাবাড়ী উপজেলার নন্নীগ্রাম লকডাউন করা হয়েছে। এছাড়া সদর উপজেলার ভাতশালা মধ্যবয়ড়া গ্রাম লকডাউন ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

শেরপুরে দুই করোনা রোগী শনাক্ত : জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

আপডেট সময় ১২:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০