ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

মাদারগঞ্জে ব্যক্তিগতভাবে রাস্তা বন্ধ করে গ্রামকে লকডাউন করছে যুবকরা

মাদারগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাবন্ধ করে গ্রামকে লকডাউন করছে যুবকরা। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মেলান্দহ উপজেলার চর ঘোষেরপাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় মাদারগঞ্জ জুড়ে আতংক শুরু হয়েছে। প্রশাসন প্রচুর চেষ্টা করে লকডাউন রাখার চেষ্টা করলেও জনগণ তা মানছেনা। হাট বাজারে প্রচুর লোকের সমাগম ঘটছে। উপজেলার প্রায় বাজারগুলোতে লকডাউন রক্ষায় প্রশাসন দিনে রাতে প্রচেষ্টা চলাচ্ছে।

৬ এপ্রিল বিকাল থেকে মাদারগঞ্জ পৌর এলাকাসহ অনেক এলাকায় নিজেদের উদ্যোগে যুবকরা রাস্তায় ব্যারিকেট বসিয়ে বাঁশ বেঁধে রাস্তা বন্ধ করে দিয়েছে। এলাকায় জনসমাগম হ্রাস করতে বালিজুড়ি পূর্বপাড়ায় তালগাছের পাতা ও বাঁশ বেঁধে রাস্তা লকডাউন করেছে স্থানীয় হাসানুজ্জামান সাগর, মামুনসহ গ্রামের যুবকরা।

এ ব্যাপারে হানাসুজ্জামান সাগর জানান, জনগণ কোনরকম লকডাউন মানছেনা তাই বাধ্য হয়ে আমাদের গ্রামে জনসমাগম কমাতে নিজেরাই উদ্যোগ নিলাম। বালিজুড়ি পূর্বপাড়া ছাড়াও উপজেলার অনেক স্থানে গ্রামে গ্রামে রাস্তা বন্ধ করে লকডাউন করছে বলে খবর এসেছে। জামালপুর-মাদারগঞ্জ সড়কের দাঁতভাঙ্গা সেতুর পাশে সড়ক ও জনপথের রাস্তায় গাছ ফেলে যান চলাচলের বাঁধা দিচ্ছে কিছু যুবক।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, আজ (৬ এপ্রিল) লকডাউন অমান্য করায় কয়েকশ মোটরসাইকেল ও ইজিবাইকচালককে সর্তক করে দেওয়া হয়। আগামীকাল (৭ এপ্রিল) থেকে আরো কঠোর অবস্থানে যাবে প্রশাসন। কোন কাজ ছাড়া কেও যাতে বাইরে না যায় সে ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ব্যক্তিগতভাবে রাস্তা বন্ধ করে গ্রামকে লকডাউন করছে যুবকরা

আপডেট সময় ০৮:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০