ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

ঝিনাইগাতীতে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রীর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। ওই যাত্রীর নাম আব্দুস সালাম। এ ঘটনায় চালকসহ আরো পাঁচজন আহত হন। ৬ এপ্রিল সকালে উপজেলার কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম উপজেলার বলদীবাটা এলাকার শফিউদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের চিকিৎসা সহকারী সালাউদ্দিন জানান, দুর্ঘটনায় আহত চালক নাজিম, যাত্রী শেখ ফরিদ, মাহমুদা চিকিৎসাধীন আছেন এবং আমজাদ ও শফিকুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম খান জানান, সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এ ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী আব্দুস সালাম মারা যায়। ময়নাতন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইগাতীতে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রীর মৃত্যু

আপডেট সময় ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০