ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নকলায় পুলিশের উদ্যোগে যানবাহনে জীবাণুনাশক প্রয়োগ

নকলায় পুলিশের উদ্যোগে যানবাহন ও সড়কে জীবাণুনাশক ছিটানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ ঠেকাতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের অংশ হিসেবে ৪ এপ্রিল সকালে শেরপুরের নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনে ও মহাসড়কে জীবাণুনাশক ওষুধ স্প্রে মেশিন দিয়ে ছিটানো হয়।

এসময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইতিমধ্যে জেলার প্রত্যেকটি থানা এলাকায় মাইকিংসহ প্রচারপত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। রাস্তায় চলাচলরত পথচারী যানবাহনের মধ্যে ও মহাসড়কে বিশেষ মেশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

নকলায় পুলিশের উদ্যোগে যানবাহনে জীবাণুনাশক প্রয়োগ

আপডেট সময় ০৭:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০