ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

করোনা সন্দেহে শেরপুরে পাঁচজনের নমুনা সংগ্রহ

করোনা সন্দেহে শেরপুরে পাঁচজনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

হাঁচি-কাশি, শ্বাসকষ্ট ও জ্বরসহ করোনার নানা উপসর্গ থাকায় শেরপুরে পাঁচজনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ ৪ এপ্রিল বিকালে ওই পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়। ৫ এপ্রিল সকালে নমুনাগুলো পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

করোনাসংক্রান্ত দায়িত্বে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন জানান, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকার এক মহিলার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেইসাথে ওই মহিলার স্বামীর বাড়িসহ লছমনপুর এলাকার বাবার বাড়ি লকডাউন করা হয়েছে।

এছাড়া একইদিন শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকার আরও চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা চিকিৎসক আনোয়ার হোসেন জানান, নমুনা সংগ্রহ করার পর তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

করোনা সন্দেহে শেরপুরে পাঁচজনের নমুনা সংগ্রহ

আপডেট সময় ০৮:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০