ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

নিম্নআয়ের মানুষের মাঝে এমপি মোজাফফরের খাদ্য সহায়তা অব্যাহত

সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেনের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত খাদ্য সহায়তা বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে খেটে-খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। ৩ এপ্রিল সকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পটলপাড়া গ্রামে সামাজিক দূরত্ব মেনে ১০৬ জন পরিবারকে এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেনের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত এ খাদ্য সহায়তা বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, সাবান ও মাস্ক।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত এ প্রতিনিধিকে বলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন জরুরি কাজে ঢাকায় চলে যাওয়ায় তার পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

খাদ্য সহায়তা বিতরণে জামালপুর সদর উপজেলা যুবলীগের সদস্য মো. জাকির হোসেন, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আকন্দ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়ামত আলী, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম নুরু, ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা আকমলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

নিম্নআয়ের মানুষের মাঝে এমপি মোজাফফরের খাদ্য সহায়তা অব্যাহত

আপডেট সময় ০৯:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০