ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

অসহায়দের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগনেতা মোয়াজ্জেম

অসহায়দের হাতে খাদ্য সহায়তা তুলে দেন আওয়ামী লীগ নেতা এস এম মোয়াজ্জেম হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতে করোনার প্রভাবে অসহায় ও কর্মহীন নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক ঠিকাদার এস এম মোয়াজ্জেম হোসেন। তিনি ৩ এপ্রিল বেলা ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায় সামাজিক দূরত্ব মেনে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন।

খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২) এর সভাপতি শ্রমিকলীগ নেতা মাহবুব আনাম বাবলা।

আওয়ামী লীগ নেতা এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর নির্দেশে অসহায় নিম্নআয়ের কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একই সাথে সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে এসে দাড়ানোর আহ্বান জানান তিনি।

খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সহ-সভাপতি সাইদুর রহমান ও মফিজুল ইসলাম অন্তু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইবনুল হাসান বাবু, সদস্য রেজাউল করিম লাল ও আনোয়ার হোসেন, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, সমাজসেবক সৈয়দ ফারুক হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

অসহায়দের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগনেতা মোয়াজ্জেম

আপডেট সময় ১০:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০