ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

কর্মহীনদের খাদ্য সহায়তা দিল সার্কেল-৯৬ জামালপুর

হতদরিদ্র এক রিকশাচালকের হাতে খাদ্য সহায়তা তুলে দেন সার্কেল-৯৬ জামালপুর এর সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে সার্কেল-৯৬ জামালপুরে খাদ্য সহায়তা বিতরণ করেছে। ১ এপ্রিল দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে সার্কেল-৯৬ জামালপুরের নিজস্ব অর্থায়নে ২৫০ জন কর্মহীন ও দরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ২টি সাবান।

সার্কেল-৯৬ জামালপুর’র এর কয়েকজন সদস্য এ প্রতিবেদককে বলেন, জেলার ৫৭১ জন মিলে আমরা তৈরি করেছি আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন ‘সার্কেল-৯৬ জামালপুর’। আমরা শুধু করোনাভাইরাসের দুঃসময়ের মুহূর্তেই নয়, বিভিন্ন সময়ে আমরা গরীব, অসহায় মানুষের পাশে দাড়াই। আজ আমরা করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন হয়ে পড়া ২৫০ জন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে পেরেছি।

তারা আরও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকলকে চলার আহ্বান জানিয়ে যাচ্ছি আমরা। অনেক রিকশাচালককে ঘরে থাকতে হবে শর্তে খাদ্য সহায়তা দিচ্ছি আমরা। করোনাভাইরাসে দেশের মানুষ যে ক্রান্তিলগ্ন পার করছে এই সময়ে আমাদের সংগঠন কিছু করতে পারছি এটাই আমাদের বড় পাওয়া। তাদের এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

খাদ্য সহায়তা বিতরণের সময় সার্কেল-৯৬ জামালপুর এর ফারহান আহমেদ, আলাল উদ্দিন, হাবীব হীরা, রবিন হাসনাত, সাঈম সুইট, মো. শাহীন, রিপন ফারুক, সাদা বাবু, সাজ্জাদ হোসেন খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

কর্মহীনদের খাদ্য সহায়তা দিল সার্কেল-৯৬ জামালপুর

আপডেট সময় ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০