ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

করোনা মোকাবেলায় নিজের গাড়ি হাসপাতালে দিলেন বিজিডি চেয়ারম্যান

সরিষাবাড়ী হাসপাতালে প্রাইভেটকার হস্তান্তর করছেন বিজিডি গ্রুপের চেয়ারম্যান সফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী হাসপাতালে প্রাইভেটকার হস্তান্তর করছেন বিজিডি গ্রুপের চেয়ারম্যান শফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত প্রাইভেটকারটি ব্যবহার করতে দিয়েছেন বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি) গ্রুপের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম। করোনাভাইরাস মোকাবেলায় রোগীর সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক ব্যবহারে অনির্দিষ্টকালের জন্য তিনি নিজের টয়োটা (ঢাকা মেট্রো ঘ ১৩-০৯৫৯) গাড়িটি প্রদান করেন।

১ এপ্রিল বিকেলে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক ইনচার্জ চিকিৎসক মো. সাহেদুর রহমানের হাতে এটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, সাংবাদিক এম এ রউফ প্রমুখ।

গাড়িদাতা লায়ন শফিকুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে মানুষের জন্য কিছু করতে চেষ্টা করছি। এ উপজেলায় চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের যত পিপিই লাগবে তাও দেয়া হবে বলেও তিনি জানান।

হাসপাতালের আবাসিক ইনচার্জ চিকিৎসক মো. সাহেদুর রহমান বলেন, করোনা মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগটি প্রশংসনীয়। দেশের এই মূহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে এসে এই বৈশ্বিক মহামারী মোকাবেলা করা প্রয়োজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

করোনা মোকাবেলায় নিজের গাড়ি হাসপাতালে দিলেন বিজিডি চেয়ারম্যান

আপডেট সময় ০৮:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০