ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নালিতাবাড়ীর হতদরিদ্রদের মাঝে হাজী মোশারফের উদ্যোগে খাদ্যসামগ্রী-মাস্ক বিতরণ

নালিতাবাড়ীর হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী-মাস্ক বিতরণ করেন হাজী মোশারফ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে কর্মহীন-গৃহবন্দী হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ঢাকাস্থ এশা প্লাস্টিক প্রোডাক্টস এর স্বত্বাধিকারী হাজী মোশারফ হোসেন।

স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর নির্দেশনায় ৩১ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় চলমান হতদরিদ্র ও রিকশা-ভ্যান চালকসহ শ্রমিক শ্রেণির মানুষের মধ্যে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি পিয়াজ, আধাকেজি ডাল ও আধাকেজি সয়াবিন। এছাড়াও ২ হাজার পথচারী মানুষের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।

শহরের শহীদ মিনার এলাকা থেকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ উদ্বোধনকালে এর উদ্যোক্তা হাজী মোশারফ ছাড়াও নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং দলীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি স্বেচ্ছাসেবীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নালিতাবাড়ীর হতদরিদ্রদের মাঝে হাজী মোশারফের উদ্যোগে খাদ্যসামগ্রী-মাস্ক বিতরণ

আপডেট সময় ০৪:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০