ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নকলায় প্রতিবেশীর হামলায় এক মুক্তিযোদ্ধা আহত, থানায় অভিযোগ

প্রতিপক্ষের হামলায় আহত মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় দুপক্ষের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা ইউসুফ আলী (৬৫) আহত হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ২৭ মার্চ সকালে উপজেলার গজারিয়া কিংকরপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। হামলায় আহত মুক্তিযোদ্ধা ইউসুফ আলী নকলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা বাদী হয়ে ২৯ মার্চ ৮ জনকে আসামি করে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে ও লিখিত অভিযোগে জানাযায়, নকলা উপজেলার গজারিয়ার কিংকরপুর এলাকায় মুক্তিযোদ্ধা ইউসুফ আলী ব্যক্তিগত উদ্যোগে একটি মহিলা মাদরাসা (নির্মাণধীন) করেন। প্রতিবেশী দুলাল মিয়া, মামুন, সজিব, চান মিয়া, মধু মিয়া, দুলারী বেগম, পাকিজা খাতুন ও সেতারা বেগমরা মহিলা মাদরাসার মাঠ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে তারা খোলা টয়লেট দিয়ে ময়লা আবর্জনা আমাদের মাদরাসার দিকে ফেলে। এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর উপর হামলা করে। পরে তিনি আহত হয়ে মাটিতে পরে গেলে শামসুল হক নামের এক ব্যক্তি আহত অবস্থায় নকলা হাসপাতালে ভর্তি করেন।

মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বলেন, মহিলা মাদরাসার মাঠের পাশে প্রতিবেশী দুলাল মিয়া খোলা টয়লেট দিয়ে ব্যবহার করে আসতেছে এবং সেখানে ময়লা আবর্জনা ফেলে মহিলা মাদরাসাসহ চারদিকের পরিবেশ নষ্ট করতেছে। এতে করে আমাদের মাদরাসার ক্ষতি হচ্ছে। দুর্ঘন্ধে মাদরাসায় ও তার আসপাশে থাকা যায় না। তাই আমি এটি স্বাস্থ্য সম্মতভাবে ব্যাবহার ও ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করলেই আমার উপর অভিযোগে উল্লেখিত ব্যাক্তিরা আক্রমণ করে। আমি বর্তমানে নকলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী’র প্রতিবেশী দুলাল মিয়া পক্ষের সাথে একাধীকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমান আবুল জানান, মারামারির বিষয়টি আমি শুনেছি। তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসছিল। সেই বিরোধের জেরে মারামারি হইছে। আমার কাছে এ ব্যাপারে কেউ আসেনি।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত স্বাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নকলায় প্রতিবেশীর হামলায় এক মুক্তিযোদ্ধা আহত, থানায় অভিযোগ

আপডেট সময় ০৩:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০