ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে তিন রাত জীবাণুনাশক ছিটালো একদল ছাত্র

গাড়ি দিয়ে জীবাণুনাশক তরল ছিটানো হয় জামালপুর শহরের রাস্তায়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকে টানা তিন রাত জীবাণুনাশক তরল ছিটানো হয়েছে জামালপুর শহরে। নভেল করোনাভাইরাস প্রতিরোধের জন্য এই জীবাণুনাশক তরল ছিটানো হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এই জীবাণুনাশক তরল ছিটানো হয়। জীবাণুনাশক তরল ছিটানোর কাজে নির্দেশনা প্রদান করেন তার ছেলে আসিফ আহমেদ চৌধুরী হিমেল ও জামাতা জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সজীব।

গত ২৫ মার্চ রাত স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকে ২৮ মার্চ মধ্যরাত পর্যন্ত টানা তিন রাত জামালপুর শহরের ব্যস্ততম সড়ক শেখেরভিটা, পাঁচরাস্তা, চামড়াগুদাম, বকুলতলা, কলেজ রোড, ফৌজদারি মোড়, শফি মিয়ার বাজার, সর্দারপারা, বটতলা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পিটিআই ও তমালতলা এলাকায় ছিটানো হয়েছে জীবাণুনাশক।

এসময় জীবাণুনাশক তরল ছিটানোর কাজে সার্বিক সহযোগীতা করেন শাফায়েত খান সুপ্ত, মিরাজ ইসলাম সিফাত, রাশেদুল ইসলাম প্রান্ত ও আকিবসহ আরো কয়েকজন।

যুবসমাজের এমন কাজকে সাধুবাদ জানিয়েছে জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে তিন রাত জীবাণুনাশক ছিটালো একদল ছাত্র

আপডেট সময় ১০:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০