ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মৃত ইটভাটা শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারনাম মোখসেদ মিয়া (৩৬)। ২৭ মার্চ দুপুরে উপজেলার খলাভাঙা গ্রামের কালাগাং নামক স্থান থেকে নিহতের নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, খলাভাঙা গ্রামের মোখসেদ মিয়া স্ত্রী সুরাইয়াকে নিয়ে স্বপরিবারে নারায়ণগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। গত বুধবার রাতে মোখছেদ স্ত্রী-সন্তানসহ নিজবাড়িতে আসেন। ২৬ মার্চ দিনভর বাড়ি-ঘরের কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক বারোটার দিকে স্ত্রী ও কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে ঘরের দরজা খোলা দেখেন। পরে বাইরে বেরিয়ে ঘরের সামনে সামান্য পূঁতে রাখা একটি কঞ্চিসহ বাঁশের খন্ডাংশে মোখসেদকে মৃত এবং হাঁটুগাড়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোখসেদের বোন ফাতেমা বেগম ও ভাতিঝি রূপালী জানায়, বিয়ের পর থেকে গত প্রায় চৌদ্দ বছর যাবৎ দাম্পত্য কলহ চলছিল। পরিবারের কারো সাথে বনিবনা না হওয়ায় মোখসেদ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করেন। তারা এ ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ। হাঁটু গেড়ে কেউ আত্মহত্যা করতে পারেনা। তবে কিছুদিন যাবৎ মোখসেদ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলেও জানান তারা।

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার উপরিদর্শক (এসআই) রিপন বলেন, ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৮:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০