ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ৫ জন, মোট আক্রান্ত ৪৪

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৪ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ এ পর্যন্ত মোট ১১ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে ২৬ মার্চ অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ৯২০ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪৪ জন। এই ৪৪ জনের মধ্যে ইতোপূর্বে ৫ জন আমাদের ছেড়ে চলে গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে আগেই ৭ জন সুস্থ হয়েছিলেন, নতুন আরো ৪ জন ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।’

চিকিৎসক ফ্লোরা বলেন, ‘নতুন যে ৫ জন আক্রান্ত হয়েছেন, এদের সবাই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ২ জন, ষাটোর্ধ রয়েছেন ১ জন। এদের ১ জন দেশের বাইরে থেকে এসেছেন, আর ৩ জন আগে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন। বাকি একজনের ব্যাপারে আক্রান্তের ইতিহাস জানতে বিস্তারিত অনুসন্ধান চলছে। এদের মধ্যে মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে। তবে, একজনের কম অর্বিডিটি রয়েছে।’

তিনি জানান, ইতোপূর্বে আক্রান্ত যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এই ছুটির মধ্যে বাড়ি গিয়েছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা বাড়ি গিয়েছেন তারা অন্য আক্রান্ত ব্যক্তিদের দ্বারা সংক্রমিত হওয়ার আশংকা রয়েছে। তাই, তাদের মধ্যে যাতে অন্যরা আক্রান্ত না হন, এজন্য তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ৫ জন, মোট আক্রান্ত ৪৪

আপডেট সময় ০৬:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০