ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে করোনা সংক্রমণ ঠেকাতে সড়কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাস্তায় জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জীবাণুনাশক পানি ছিটানোসহ নানা সচেতনেতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২৫ মার্চ বিকালে পৌরশহরের বিভিন্ন সড়কে এ কার্যক্রম শুরু করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন এ কে এম আব্দুর রউফ ও চিকিৎসক মোবারক হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শেরপুরের বিভিন্ন স্থানে সচেতনতা অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে শহরে জনসাধারণের অবাধ যাতায়াত ও ভিড় ঠেকাতে আদাজল খেয়ে মাঠে নেমেছে পুলিশ। শহরের নিউমার্কেট, নয়ানীবাজার, স্টেডিয়াম মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

এছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে বিনামূল্যে বিতরণের জন্য মাস্ক ও প্রচারপত্র তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন।

জনসাধারণের হাত-মুখ ধুতে স্থাপন করা হয়েছে অস্থায়ী সাবান পানির বেসিন। ছবি : বাংলারচিঠিডটকম

অন্যদিকে শহরে বের হওয়া জনসাধারণের হাত-মুখ ধুতে স্থাপন করা হয়েছে বেশ কিছু অস্থায়ী সাবান পানির বেসিন।

এ পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল ১৩৪ জন প্রাবাসীকে। এর মধ্যে ৪৪ জনের কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে। বাকী ৯০ জন এখনো হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহাবুব।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেরপুরে করোনা সংক্রমণ ঠেকাতে সড়কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি

আপডেট সময় ০৫:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০