ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

করোনায় দেশে আরও এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

বাংলারচিঠিডটকম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন।

২৪ মার্চ করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে অনলাইন লাইভ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টা কন্টোলরুমে ১ হাজার ৭০০ কলে পেয়েছি। ৯২ টি নমুনা সংগ্রহ করেছি।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবেন। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে কাশি দিবেন। আক্রান্ত রোগী থেকে দূরে থাকবেন। অসুস্থ হলে ঘরের বাইরে যাবেন না। গণপরিবহনে প্রয়োজন ছাড়া উঠবেন না। বয়স্ক মানুষ দরকার ছাড়া বাহিরে যাবেন না। এক মিটার দূরত্বে দাঁড়িয়ে কথা বলুন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

করোনায় দেশে আরও এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

আপডেট সময় ০৮:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০