ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

হাত ধুয়ে থানায় প্রবেশ করুন

ঝিনাইগাতী থানায় পুলিশের কাছে সেবা নিতে আসছেন যারা, তাদের সাবান দিয়ে হাত ধুয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে শেরপুর জেলা পুলিশ। জেলার সদরসহ নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় প্রবেশের আগে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ২৩ মার্চ দুপুরে সরেজমিনে গেলে এমনই চিত্র দেখা গেছে শেরপুরের ঝিনাইগাতী থানার সামনে। থানার প্রবেশদ্বারে ঝুলানো হয়েছে একটি ব্যানার। ব্যানারে লেখা রয়েছে সতর্কবাণী ‘ভাল করে সাবান দ্বারা হাত-মুখ ধুয়ে থানায় প্রবেশ করুন।’ তার পাশেই হাত ধোয়ার ব্যবস্থা হয়েছে। সেখানে রাখা হয়েছে দুই ড্রাম পানি আর সাবান। সতর্কতামূলক এমন পদক্ষেপ গ্রহণের পর থেকে সেবাপ্রার্থী ও পুলিশ সদস্যরা সাবান দিয়ে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করছেন।

উপজেলার ধানশাইল গ্রামের হাবিবুর রহমান ব্যক্তিগত কাজে থানায় এসেছিলেন। সাবান দিয়ে হাত ধুয়ে ভেতরে যান। এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সচেতনতা নিয়ে পুলিশের এমন উদ্যোগ অনেককেই উৎসাহিত করবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, প্রতিদিনই পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে স্থানীয় লোকজন থানায় আসেন। করোনা ভাইরাস নিয়ে সচেতনতায় তারা পুলিশের ঊর্ধ্বতন কর্র্তৃৃপক্ষের নির্দেশমতো এমন কার্যক্রম শুরু করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

হাত ধুয়ে থানায় প্রবেশ করুন

আপডেট সময় ০৭:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০