ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মরিয়ম। ছবি : বাংলারচিঠিডটকম

আসমাউল আসিফ, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে মরিয়ম আক্তার মুন্নি (২৬) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পাশবিক নির্যাতন করেছে পাষণ্ড স্বামী মজনু মিয়া (৩৩)। পৌর এলাকার মুসলিমাবাদে এ ঘটনা ঘটে। ১৮ মার্চ রাতে গৃহবধূকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, বছর দশেক আগে জামালপুর শহরের মুসলিমাবাদের মো. মজনু মিয়ার সাথে তার বিয়ে হয় মরিয়ম আক্তার মুন্নির। বিয়ের সময় তার স্বামীকে ব্যবসা করার জন্য নগদ এক লাখ টাকা দেয় তার পরিবার। ওই এক লাখ টাকা খরচের পর থেকে মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে।

এ অবস্থায় গত ১৮ মার্চ আবারও মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা দুই লাখ টাকা যৌতুক দাবি করলে মরিয়ম তাতে অস্বীকৃতি জানান। এতে মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা মরিয়মকে শ্বাসরোধ করে ও কাঠের চলা দিয়ে মারধর করে হত্যার চেষ্টা করে। এ সময় মরিয়মের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মরিয়ম নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করে এ ঘটনার বিচার দাবি করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ প্রতিনিধিকে জানান, গৃহবধূ মরিয়মকে নির্যাতনের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

আপডেট সময় ০৮:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০