ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

করোনাভাইরাস: সরিষাবাড়ীতে বিদেশফেরত ২৭০ জন, হোম কোয়ারেন্টিনে মাত্র ১৯

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সম্প্রতি বিদেশ ফেরত ২৭০ জনের মধ্যে হোম কোয়ারেন্টিনে ১৯ জনকে রাখা হয়েছে। বাকি বিদেশ ফেরতদের খুঁজছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ মার্চ পর্যন্ত সরিষাবাড়ীর বাসিন্দা ২৭০ জন প্রবাসী ঢাকা বিমানবন্দর পার হয়ে এ উপজেলায় এসেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পত্রে জানানো হয়। তবে ২০ মার্চ বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের হাতে ১৯ জন প্রবাসীর পরিচয় পাওয়া গেছে। যাদের হোম কোয়ারেন্টিনে নিশ্চিত করা হয়েছে। এরা ইতালি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, কাতার, মালয়েশিয়া, দুবাই, ও সৌদি আবর থেকে সম্প্রতি সরিষাবাড়ীতে ফিরেছেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেরিত তালিকা অনুযায়ী সরিষাবাড়ীর ২৭০ জন প্রবাসীদের সম্পর্কে খোঁজ নিচ্ছে প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ফেরা ২৭০ জন প্রবাসীর তালিকা অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যেই যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’ তিনি আরো জানান, প্রবাসীদের খোঁজখবর নিতে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১৮ জন ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। পৌর মেয়র-কাউন্সিলর, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-মেম্বার, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও গ্রাম পুলিশসহ সবাইকে ট্যাগ কর্মকর্তাদের সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

করোনাভাইরাস: সরিষাবাড়ীতে বিদেশফেরত ২৭০ জন, হোম কোয়ারেন্টিনে মাত্র ১৯

আপডেট সময় ১০:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০