ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৭০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. কবির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বাজার এলাকায় ১৯ মার্চ অভিযান চালিয়ে ৫৭০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. কবির হোসেন (৪৫)। তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সবুজবাগ গ্রামের মো. আব্দুল করিম মণ্ডলের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমদে মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ মার্চ বেলা পৌনে তিনটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বাজারের দক্ষিণ পাশে স্থানীয় হাজী নূর মোহাম্মদের বাড়ির সামনে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫৭০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

মাদক কারবারি মো. কবির হোসেনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৭০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০