ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বকশীগঞ্জে আরো ৩ জন হোম কোয়ারেন্টাইনে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মরণব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসন সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিকভাবে খোঁজ নিচ্ছেন বিভিন্ন এলাকায়। ইতোমধ্যে বিদেশ থেকে যারা ফিরেছেন তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন।

বকশীগঞ্জে নতুন করে আরো তিন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী জানান, নতুন করে যারা দেশে ফিরেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আমাদের মেডিক্যাল টিম প্রতিদিনই তাদের খোঁজ রাখছেন। এর আগে সাতজন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। প্রত্যেককে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক বাড়ির ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, বকশীগঞ্জবাসীকে নানাভাবে সচেতন করে তুলতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। যদি কোন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাশাপাশি করোনা রোগীর উপস্বর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা আইসোলেশন ইউনিটে নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বকশীগঞ্জে আরো ৩ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট সময় ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০