ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

করোনা প্রতিরোধে ইসলামপুরে উন্নয়ন সংঘের প্রচারণা

ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচারপত্র বিতরণ ও উদ্বুদ্ধমূলক আলোচনা করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে উন্নয়ন সংঘের প্রচারণার কাজ অব্যাহত রয়েছে। ১৬ মার্চ জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্র শিক্ষকদের মাঝে প্রচারপত্র বিতরণের পাশাপাশি উদ্বুদ্ধমূলক আলোচনার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে অনুষ্ঠিত প্রচার অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাদির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, উন্নয়ন সংঘের স্কুল ফিডিং কর্মসূচির এমআরও তাহেরুল ইসলাম, এফএম হাফিজ লিটন, আব্দুল আজিজ প্রমুখ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ছাত্র, ছাত্রী, শিক্ষকসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধে উপায় হিসেবে তিনি সাবান দিয়ে দিনে পাঁচ-সাত বার হাত ধোয়া; হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা; হাঁচি কাঁশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা; অসুস্থ পশু, পাখির সংস্পর্শে না আসা; মাছ, মাংস ভালোভাবে রান্না করে খাওয়াসহ নানা পরামর্শ দেন।

প্রচারণার আয়োজন করে উন্নয়ন সংঘের স্কুল ফিডিং কর্মসূচি। এছাড়া জেলাব্যাপী উন্নয়ন সংঘের এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উন্নয়ন সংঘের এনএসভিসি, বিংগস, সিডস, এসএমপিসহ বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের আওতায় স্ব স্ব কর্মএলাকায় ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা কাজ চলছে বলে জানায় উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। এছাড়া তিনি বলেন সংস্থার নিজস্ব অর্থায়নে কার্যক্রম পরিচলনা করছে। জামালপুর সিভিল সার্জন কার্যালয় থেকেও প্রচারপত্র সরবরাহ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

করোনা প্রতিরোধে ইসলামপুরে উন্নয়ন সংঘের প্রচারণা

আপডেট সময় ০৮:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০