ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

ঢাকা-জামালপুর ডাবল লাইন রেলপথ নির্মাণের দাবিতে অবরোধ

পবাসহ বেশ কয়েকটি সংগঠনের রেলপথ অবরোধ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

ঢাকা-জামালপুর ডাবল লাইন রেলপথ নির্মাণ ও যাত্রীসেবার মান বাড়ানোর দাবিতে জামালপুর রেলস্টেশনে কয়েক মিনিট রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবাসহ বেশ কয়েকটি সংগঠন। ১৩ মার্চ ঢাকা-জামালপুর-ঢাকা রেল অভিযাত্রার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা-জামালপুর-ঢাকা রেল অভিযাত্রা কর্মসূচিতে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা ছাড়াও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম-নাসফ, ডাব্লিউবিবি ট্রাস্ট, এনডিএফ, জিএমসিসি, জামালপুর সমিতি, সরিষাবাড়ী সমিতি, খিলগাঁও সামাজিক সংস্থা ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নেন। তারা সকালে ঢাকা থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুরে পৌঁছান দুপুর ১টার দিকে। তারা ট্রেন থেকে নেমে ট্রেনটির সামনে ব্যানার নিয়ে কয়েক মিনিট রেলপথ অবরোধ করে রেলের উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়ানোর জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন নাগরিক অধিকার ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, পবার সমন্বয়কারী আতিক মোর্শেদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য আইনজীবী মো. ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

বক্তারা যাত্রী দুর্ভোগ লাঘবে অবিলম্বে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ডাবল লাইন রেলপথ প্রকল্প বাস্তবায়ন, প্রতিটি স্টেশন থেকে সময়মতো ট্রেন চলাচলসহ বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশের রেলের সেবার মান বাড়ানোর দাবি জানান। এছাড়াও তারা সম্প্রতি চালু হওয়া জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার সময়সূচি এগিয়ে সন্ধ্যার পরিবর্তে বেলা সাড়ে ৩টায় আনা, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করা এবং জামালপুর জংশন স্টেশনে প্রতিটি ট্রেনের বগিতে পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

ঢাকা-জামালপুর ডাবল লাইন রেলপথ নির্মাণের দাবিতে অবরোধ

আপডেট সময় ১১:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০