ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ডাংধরায় ১০০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার আবুল আনছারী। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ( দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা মোড় থেকে ১০০টি ইয়াবা বড়িসহ আবুল আনছারী (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ১৩ মার্চ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চর কাউরিয়া সীমারপাড়া গ্রামের মো. ইয়াকুব আলী শরীফের ছেলে।

জানা গেছে, ১৩ মার্চ দুপুর ১টার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ডাংধরা ইউনিয়নের কদমতলা মোড়ের তল্লাশি চৌকির সামনে একটি সিএনজি থামিয়ে মাদক কারবারি আবুল আনছারীকে ১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন। পরে তাকে জামালপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান এ প্রতিনিধিকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ডাংধরায় ১০০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০