ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মাস্কের দাম বেশি নেয়ায় নকলায় চার ব্যবসায়ীকে জরিমানা

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা শহরে মাস্কের দাম বেশি রাখায় চারজন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ মার্চ রাতে ওই চার ব্যবসায়ীকে জরিমানা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. জাহিদুর রহমান।

জানা গেছে, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মত নকলা উপজেলাতেও মাস্কের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে। এ সুযোগে নকলা বাজারের কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকদের কাছ থেকে মাস্কের দাম বেশি নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ১০ মার্চ রাত সোয়া নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী হাকিম মো. জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্কের দাম বেশি রাখার সত্যতা খুঁজে পান।

পরে নকলা বাজারের মাজেদুল স্টোর, ফ্যাশন ওয়ার্ল্ড, আলিম স্টোর, লাবলু খেলাঘর এই চারটি প্রতিষ্ঠানের চারজন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে যেন কোনো অবস্থাতেই গ্রাহকদের কাছ থেকে বেশি দাম নেয়া না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন নির্বাহী হাকিম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মাস্কের দাম বেশি নেয়ায় নকলায় চার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৮:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০