ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক পেলেন বিচারপতির পদমর্যাদা

মো. জহুরুল হক

মো. জহুরুল হক

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান মো. জহুরুল হককে হাইকোর্ট বিভাগের বিচারপতির পদমর্যাদা দিয়েছে সরকার। একইসঙ্গে বর্তমান কমিশনের ভাইস চেয়ারম্যানকে সচিব এবং অন্য কমিশনারদের সরকারের অতিরিক্ত সচিবদের পদমর্যাদা দেওয়া হয়েছে।

১০ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমান কমিশনের সদস্যদের পদমর্যাদা বৃদ্ধি করে আদেশ জারি করেছে। চুক্তির মেয়াদকাল পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমিশনার হিসেবে নিয়োজিত কর্মকর্তাদের এসব পদমর্যাদা বহাল থাকবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বিটিআরসি বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমিশনারদের চুক্তির মেয়াদকাল পর্যন্ত যথাক্রমে হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের সচিব এবং অতিরিক্ত সচিবদের পদমর্যাদা দেওয়া হলো।

বিটিআরসি’র বর্তমান চেয়ারম্যান মো. জহরুল হকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চর গোলাবাড়ি গ্রামে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক পেলেন বিচারপতির পদমর্যাদা

আপডেট সময় ১০:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০