ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

তরী ফাউন্ডেশন সম্মাননা পেলেন বশেফমুবিপ্রবি উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ

অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ

অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ পেয়েছেন বেসরকারি সংস্থা তরী ফাউন্ডেশন সম্মাননা। ৯ মার্চ রাজধানীর শেখেরটেকে সংস্থাটির পরিচালিত স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি) চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক চিকিৎসক এহসান হক ও ডিয়েনকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম খোরশেদ আলম।

সম্মাননা পেয়ে প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, অটিজমসহ এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়। তারা বিশেষভাবে সক্ষম। সাধারণ একটা মানুষের মধ্যে যেসব প্রতিভা রয়েছে তা এসব শিশুদের মাঝেও বিদ্যমান। যা আজকের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানই এর প্রমাণ। আমরা যদি এই শিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি তাহলে তারা আমাদের সম্পদ হবে। তাই তাদের পাশে দাঁড়াতে হবে। তাদেরও যোগ্য করে তুলতে হবে। তাদের সম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের কাজ।

প্রসঙ্গত, অটিজম ও অন্যান্য এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে তরী ফাউন্ডেশনের স্কুল অব গিফটেড চিলড্রেন (এসজিসি)। প্রখ্যাত ভূতত্ত্ববিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ তরী ফাউন্ডেশনের একজন নির্বাহী সদস্য। সংস্থাটির প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এ পর্যন্ত এর উন্নয়নে ভূমিকা তার অনেক ভূমিকা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

তরী ফাউন্ডেশন সম্মাননা পেলেন বশেফমুবিপ্রবি উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ

আপডেট সময় ০৭:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০