ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শতবর্ষী বৃদ্ধকে ঘর উপহার দিল নকলা অধম্য মেধাবী সহায়তা সংস্থা

শতবর্ষী বৃদ্ধ কাছু মিয়াকে ঘর হস্তান্তর করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও সংগঠনটির কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরে নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের মোছারচর (বাইট্রাবাড়ি) এলাকায় শতবর্ষী বৃদ্ধ কাছু মিয়াকে ঘর উপহার দিলেন স্বোচ্ছাসেবী সামাজিক সংগঠন নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা। ঘরের সাথে থাকার জন্য চৌকি, বিছানা, চাদর, বালিশ ও ফলমুলও দেওয়া হয়। ৭ মার্চ সকালে এসব আনুষ্ঠানিকভাবে কাছু মিয়ার কাছে এই ঘর হস্তান্তর করেন সংস্থাটি।

ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সহকারী পরিচালক আতিকুর ইসলাম, সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহফুজুুর রহমান রাজিব, ফরিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শতবর্ষী বৃদ্ধ কাছু মিয়ার নতুন ঘর। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সভাপতি শফিকুল ইসলাম শফিক এ প্রতিবেদককে জানান, আমাদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রবাসী ও সমাজের কিছু লোকদের সহায়তায় আজ আমরা কাছু মিয়ার পাশে দাড়াতে পেরেছি। আমরা আল্লাহর রহমতে সমাজের একজন অসহায়কেও যদি ভাল রাখতে পারি এবং সহযোগিতা করতে পারি সেটাই আমাদের বড় পাওয়া।

এসময় স্থানীয়রা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক অস্ট্রেলিয়ান প্রবাসী আবু শরীফ কামরুজ্জামানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের।

শতবর্ষী বৃদ্ধ কাছু মিয়া এমন ছাপরা ঘরে থাকতেন। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় শতবর্ষী শীতার্ত কাছু মিয়ার একটা খবর দেখে কাছু মিয়ার বাড়িতে গত ১০ জানুয়ারি শীতবস্ত্র হিসেবে লেপ ও গরম কাপড় নিয়ে হাজির হন নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা। সহায় সম্পত্তিহীন কাছু মিয়ার কোন ঘর নেই। বাইরে একটা ছাপরা ঘরে থাকতেন কাছু মিয়া। নেই কোন চাল, নেই কোন চুলা, সেই কোন দরজা জানালা। তখন সংস্থাটি তাকে একটি ঘর করে দিবে বলে প্রতিশ্রুতি দেয়। সেটা আজ বাস্তবে পরিণত হলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

শতবর্ষী বৃদ্ধকে ঘর উপহার দিল নকলা অধম্য মেধাবী সহায়তা সংস্থা

আপডেট সময় ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০