ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

গৃহবধূ নির্যাতন মামলায় শ্বশুর-শাশুড়ি কারাগারে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলায় শ্বশুর-শাশুড়ি ও চাচাশ্বশুর রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ৫ মার্চ ভোর রাতে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড় গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আসমা বেগমের (২০) সাথে ছয় মাস আগে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরসরিষাবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে জাকিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে গৃহবধূ আসমা বেগমের উপর নির্যাতন চালায় পরিবারের সদস্যরা। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে আহত হয়ে বাবার বাড়ি নাটুয়ারপাড় গ্রামে চলে যায় আসমা বেগম। পরে কাজিপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আসমা বেগম বাদী হয়ে স্বামী জাকিরুল ইসলামকে প্রধান আসামি করে শ্বশুর মোস্তাফিজুর রহমান, শাশুড়ি জুলেখা বেগম, চাচাশ্বশুর রফিকুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় গ্রেপ্তারি পরোয়ানা আদেশ হয়। ৫ মার্চ ভোর রাতে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূর শ্বশুর মোস্তাফিজুর রহমান, শাশুড়ি জুলেখা বেগম ও চাচাশ্বশুর রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। ৫ মার্চ দুপুরে ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, গৃহবধূ আসমা বেগমের করা নারী ও শিশু নির্যাতন মামলায় শ্বশুর-শাশুড়ি ও চাচাশ্বশুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

গৃহবধূ নির্যাতন মামলায় শ্বশুর-শাশুড়ি কারাগারে

আপডেট সময় ০৭:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০