ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

রৌমারী-বড়াইবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৯টি ইয়াবাসহ আটক ৩

বড়াইবাড়ী সীমান্তে আটক মাদক পাচারকারী নূর মোহাম্মদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পৃথক সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৯৯টি ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।

৩ মার্চ ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় রৌমারী উপজেলার আওতাধীন বড়াইবাড়ী ও রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ বিকেল চারটার দিকে বড়াইবাড়ী বিওপি’র হাবিলদার মো. ইউনুস আলী এর নেতৃত্বে চার সদস্যের একটি টহলদল ১০৬৭/এমপি সীমান্ত খুঁটি থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৯০টি ভারতীয় ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেটসহ নূর মোহাম্মদকে (৩৫) আটক করা হয়। তিনি রৌমারী উপজেলার বামনেরচর গ্রামের মো. দুরান আলীর ছেলে।

রৌমারী সীমান্তে আটক দুই মাদক পাচারকারী। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে একইদিন দুপুর দুটার দিকে রৌমারী বিওপি’র হাবিলদার মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টহলদল ১০৬৫/এমপি সীমান্ত খুঁটির আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরনতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নয়টি ভারতীয় ইয়াবা বড়ি, একটি মোটরচালিত ভ্যানগাড়ি এবং বাংলাদেশি নগদ ৯ হাজার ৯২০ টাকাসহ দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক দুজন হলেন রৌমারী উপজেলার ফুলবাড়ী গ্রামের মো. তারিক উল্লাহর ছেলে মো. মনির হোসেন (১৬) ও একই গ্রামের মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. আছিয়া খাতুন (৫৫)।

তিনজনের কাছ থেকে উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার ১২০ টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মালামালসহ রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

রৌমারী-বড়াইবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৯টি ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় ১১:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০