ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

উন্নত জাতি গঠনে শিক্ষার সাথে দীক্ষা, বিদ্যার সাথে বিনয় প্রয়োজন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,শিক্ষার সাথে দীক্ষা ও বিদ্যার সাথে বিনয় যুক্ত করেই নতুন প্রজন্ম গঠন করতে হবে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত একটি রাষ্ট্রে রূপান্তর করতে চান’-এ কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত রাষ্ট্রে রূপান্তরের জন্যই উন্নত জাতি গঠন করতে হবে।

তথ্যমন্ত্রী ২৯ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সন্তানরা বড় ডাক্তার হবে,সরকারি বড় কর্মকর্তা হবে, কিন্তু গ্রামের দরিদ্র কৃষকের জন্য তার দরজা খোলা রাখবে না,তেমন উন্নয়ন আমরা চাই না। আমাদের নতুন প্রজন্ম নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলবে যাতে করে তাদের মধ্যে মেধা বিকাশের পাশাপাশি,সামাজিক মূল্যবোধ,দেশাত্মবোধ ও মানুষের প্রতি মমত্ববোধ সমুন্নত থাকে।’

সুবর্ণ-জয়ন্তী উদ্যাপন পরিষদের আহবায়ক শওকত হোসেন সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আমেরিকা প্রবাসী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইমাম উদ্দিন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার অমর কান্তি বড়ুয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব জি এম এইচ সিরাজী প্রমুখ।

ড. হাছান বলেন, ‘পারিবারিক ও সামাজিক মূল্যবোধে আমরা প্রাশ্চাত্যের চাইতেও অনেক বেশি ধনী। কিন্তু প্রাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে না যায় এবং সেগুলো যেন আরও সমৃদ্ধ হয় সেব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে হবে।’

তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ পাশ্চাত্যের দেশগুলো যেন দেখতে পায় বাংলাদেশ তাদের মতোই বস্তগতভাবে উন্নত হয়েছে। একই সাথে তাদের চেয়ে এ দেশের নতুন প্রজন্ম দেশাত্মবোধ, মূল্যবোধ ও মমত্ববোধে অনেক বেশি উন্নত।

তথ্যমন্ত্রী বলেন,‘তারা যেন আমাদেরকে অনুকরণ করে, আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যেতে চাই’।

তিনি বলেন,‘আমরা তেমন উন্নয়ন চাইনা, যেটা পাশ্চাত্যে ঘটেছে। সেখানে দেখা যায়, পাশের বাড়িতে কি হচ্ছে সেটা কেউ খবর রাখেনা। পাশের বাড়িতে একাকি ৮৫ বছরের বৃদ্ধ থাকে। হঠাৎ একদিন দেখা গেলো সেই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি (বৃদ্ধ) একাকি মৃত্যুবরণ করেছেন।

পাশের বাড়িতে খবর না রাখলেও দুর্গন্ধের কারণে তার মৃত্যুর খবর পান। অথচ এতোদিন কেউ খবর রাখেনি। তাই আমরা চাইনা যখন বৃদ্ধকালে সন্তানরা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক। ওইরকম উন্নয়ন আমরা চাই না।’

ড. হাছান বলেন, বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। এখন খাদ্যের জন্য মানুষকে হাহাকার করতে হয় না। মানুষের মাঝে হাহাকার এখন মমত্ববোধের জন্য, ভালোবাসার জন্য,যা দিনে-দিনে লোপ পাচ্ছে।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের মেধাবিকাশের পাশাপাশি তাদের মধ্যে মমত্ববোধ, দেশাত্মবোধ এবং মূল্যবোধের অনুপ্রবেশ ঘটাতে আপনাদের আরো মনযোগি হতে হবে।

তথ্যমন্ত্রী বলেন,‘আমরা যদি আমাদের জীবনের পেছনে ফিরে তাকাই তাহলে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের স্মরণ করতে হয়। তাদের দেওয়া শিক্ষা-দীক্ষায় চলমান এ জীবনের বহুপথ পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি।’

‘আমাদের নতুন প্রজন্মকে মন-মানসিকতায় উন্নত করতে হবে’ উল্লেখ করে ড. হাছান বলেন, সেটি করতে হলে শিক্ষার সাথে দীক্ষা এবং বিদ্যার সাথে বিনয়কে যুক্ত করতে হবে। এটি না হলে সঠিক মানুষ গঠন করা সম্ভবপর নয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নত জাতি গঠনে শিক্ষার সাথে দীক্ষা, বিদ্যার সাথে বিনয় প্রয়োজন : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০