ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

চসিক নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না : ইসি রফিকুল ইসলাম

বাংলারচিঠিডটকম ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তবে, ইভিএম সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে কারিগরি বিষয়গুলো তদারকি করার জন্য বিশেষজ্ঞ সেনাসদস্যরা থাকবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে দিক-নির্দেশনামূলক সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ২৮ ফেব্রুয়ারি সকালে এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সর্বোচ্চ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। একজন ভোটার কেন্দ্রে গেলেই তিনি ভোট দিতে পারবেন এ আশ্বাসটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দিতে পারি।’

বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পেছানোর দাবি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ইসি বলেন, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা। এরপর শুরু হবে পবিত্র রমজান মাস। এ সময়ের মধ্যেই বর্ষা চলে আসবে। বর্ষাকালে নির্বাচন করার কোনো সুযোগ নেই। ফলে নির্বাচন পেছানোর সুযোগ থাকছে না।

প্রেস ব্রিফিংকালে ইসি রফিকুল ইসলামের সাথে ছিলেন ,চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, বশির আহমদ, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ ও কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

চসিক নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না : ইসি রফিকুল ইসলাম

আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০