ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হামিদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের মতো জামালপুরেও শুরু হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হাজেরা মোকছেদ উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্যায়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হামিদ।

বিতর্ক প্রতিযোগিতার শুরুতেই দুর্নীতিবিরোধী বক্তব্য রাখেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী।

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

বিতর্ক অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহফুজুর রহমান, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসিনুজ্জামান, হাজেরা মোকছেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন প্রমুখ। বিতর্কে অংশ নেয় রানা, সাদিয়া, মিথী, ফেন্সি, রত্না ও অর্পিতা।

পক্ষ, বিপক্ষের তার্কিকরা প্রাণবন্ত যুক্তি তর্ক উপস্থাপনের পর বিপক্ষ দল বিজয় লাভ করে। পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম উপস্থিত বিপুল সংখ্যক ছাত্র, ছাত্রী, শিক্ষক ও অতিথিদের দুর্নীতি প্রতিরোধে শপথ করান।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০