ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মালবাহী ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ আরোহী নিহত হয়েছে। উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা দক্ষিণ এলাকায় নকলা-তারাকান্দা আঞ্চলিক সড়কে ২১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালকের সহযোগীকে আটক করেছে থানা পুলিশ।

আটক সহযোগী হলেন শেরপুর সদরের পভারিয়া বরইতার এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরহাদ (৩০)।

নিহতরা হলেন- বারমাইসা এলাকার সেলিম মিয়ার ছেলে মোটরসাইকেল চালক হামিদুল ইসলাম (১৫) ও হাসনখিলার আব্দুল হাকিমের ছেলে আরোহী মারুফ (১৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ জানান, হামিদুল ইসলাম দ্রুত বেগে মাটরসাইকেল চালিয়ে মারুফ নিয়ে বারমাইসা বাজারের দিকে যাওয়ার সময় ও মালবাহী ট্রাকটি বারমাইসা বাজার পার হয়ে নকলার দিকে আসার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারুফ ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অবস্থায় হামিদুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তারাকান্দা নামক স্থানে মারা যায়।

ওসি মো. আলমগীর হোসেন শাহ বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৭:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০