ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সরকারি ইসলামপুর কলেজ রোভার দলের আয়োজনে পিঠা পুলি উৎসব

পিঠা পুলি উৎসবে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

পিঠা-পুলি বাঙালির অতি পরিচিত খাবার। তাইতো পাটিসাপটা, রস কদম, দুধ পুলি, ভাপা, পাকানপিঠাসহ নানান প্রকারের পিঠার নাম শুনলে জিহ্বায় জল চলে আসবে যে কারও। কিন্তু আধুনিকায়নের নামে ফাস্টফুডের আগ্রাসনে নিজস্ব সেই খাদ্য ও সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। নিজস্ব সেই ঐতিহ্যের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবার মুজিববর্ষে মেতে উঠুন পিঠা পুলির উৎসবে এই আলোকে জামালপুরের সরকারি ইসলামপুর কলেজ রোভার ও গার্ল ইন রোভার দল আয়োজন করে পিঠা পুলি উৎসব।

৯ ফেব্রুয়ারি দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ শিক্ষাবিদ ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পিঠা-পুলি তৈরিতে ইসলামপুরের পুরাতন ঐহিত্য রয়েছে। আর এ ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন।

পিঠা উৎসবে ভাপা, চিতই, ছিটা, ঝুনি, সাকুর, মালপোয়া, পাটিসাপটা, রস কদম, পিংগার, পানপোয়া, টিকেট, চকলেট, গোলাপ, গাজরের পিঠা, আলুর স্টিক পিঠা, ঝাল পিঠা, জামাই পিঠা, চিতল পিঠা, শিমের ফুল পিঠা, নারকেল পিঠা, লাভ পিঠা, ছিটা পিঠা, ডোনাটা, দুধ পুলি, ভাজা পুলি পিঠা স্টল পরিদর্শনে ছাত্রলীগ সভাপতি রকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সরকারি ইসলামপুর কলেজ রোভার দলের আয়োজনে পিঠা পুলি উৎসব

আপডেট সময় ০৭:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০