ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. সুজাত আলী ও মো. গোলাপ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কনেকান্দা গ্রাম থেকে ৮৪টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর কলকাতলা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. সুজাত আলী (৩৩) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার কর্ণঝুড়া গ্রামের মৃত লস্কর মালের ছেলে মো. গোলাপ হোসেন (২৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কনেকান্দা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের রুহুল আমিন মন্টু মাস্টারের বাড়ির উত্তর পাশে কামালপুরগামী রাস্তা থেকে ৮৪টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়িসহ মাদক কারবারি মো. সুজাত আলী ও মো. গোলাপ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০